Saturday 28 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাহাড় কেটে মাটি পাচার, ট্রাক জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৬

কক্সবাজার: দক্ষিণ বনবিভাগের রাজারকুল রেঞ্জের রাজারকুল বিটের ছাগলিয়াকাটা এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে মাটি পাচারের সময় একটি মাটিভর্তি মিনি ট্রাক (ডাম্পার) জব্দ করেছে বন বিভাগ। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। বনবিভাগ জানায়, দীর্ঘদিন ধরে একটি স্থানীয় পাহাড়খেকো সিন্ডিকেট ওই এলাকায় পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

অভিযানের সত্যতা নিশ্চিত করে রাজারকুল রেঞ্জ কর্মকর্তা অভিউজ্জামান নিবিড় বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাহাড় কেটে নেওয়া মাটিভর্তি একটি ডাম্পার জব্দ করা হয়েছে। আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং বন আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

বনবিভাগের পক্ষ থেকে জানানো হয়, পাহাড় কাটা ও বনভূমি ধ্বংস রোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে স্থানীয় পাহাড় ও বনাঞ্চল রক্ষায় এলাকাবাসীকেও সচেতন হয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

হঠাৎ বেড়ে গেছে খুন-ধর্ষণ, জনমনে উদ্বেগ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০২

আরো

সম্পর্কিত খবর