Saturday 28 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, মাদরাসার অধ্যক্ষ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৮ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪১

অধ্যক্ষ রঞ্জু মিয়া

গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় উপবৃত্তির প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ করে তা প্রকাশ করে দেওয়ার ভয় দেখানোর অভিযোগে এক মাদরাসার অধ্যক্ষকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. রঞ্জু মিয়া (৫৫) উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের খড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় পণ্ডিতপুর আলিম মাদরাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী গুমানীগঞ্জ ইউনিয়নের জরিপপুর গ্রামের বাসিন্দা। ৪ মাস আগে তিনি ওই প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তি হন। ভর্তির পর থেকেই অধ্যক্ষ রঞ্জু মিয়া ওই ছাত্রীর পরিবারের খোঁজখবর নেওয়ার অজুহাতে তার মোবাইল নম্বর সংগ্রহ করেন এবং তাকে সরকারি উপবৃত্তি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

গত ১৮ ডিসেম্বর সকালে অধ্যক্ষ ওই ছাত্রীকে ফোন করে জানান, উপবৃত্তি ফরমে সই করার জন্য জরুরিভিত্তিতে তার পান্থাপাড়ার বাসায় যেতে হবে। অধ্যক্ষের কথায় মেয়েটি বেলা সাড়ে ১১টার দিকে তার বাসায় যান। সেখানে কেউ না থাকার সুযোগে রঞ্জু মিয়া তাকে একটি কক্ষে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় অত্যন্ত কৌশলে মোবাইল ফোনে ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করে রাখেন তিনি। পরবর্তীতে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়।

গত ২৬ ফেব্রুয়ারি আবারও সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করা হয়। পরে বাধ্য হয়ে ভুক্তভোগী বিষয়টি পরিবারকে জানালে তাদের পরামর্শে তিনি নিজেই বাদী হয়ে ২৭ ফেব্রুয়ারি গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, অভিযোগ পাওয়ার পরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে আজ বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

হঠাৎ বেড়ে গেছে খুন-ধর্ষণ, জনমনে উদ্বেগ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০২

আরো

সম্পর্কিত খবর