Friday 27 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা


২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৫ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৬

প্যারোলে মুক্তি পেয়ে জানাযায় অংশ নিতে ছাত্রলীগ নেতা।

‎বরিশাল: ঝালকাঠির নলছিটিতে রাকিবুল ইসলাম জোমাদ্দার (২৫) নামে কারাবন্দি এক ছাত্রলীগ (নিষিদ্ধঘোষিত সংগঠন) নেতা প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নিয়েছেন।

‎বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার সুবিদপুর ইউনিয়নের কামদেবপুর এলাকায় স্থানীয় একটি জামে মসজিদ প্রাঙ্গণে রাকিবুল ইসলাম জোমাদ্দারের বাবা মোশারেফ হোসেন জোমাদ্দারের জানাজা অনুষ্ঠিত হয়।

হাতকড়া পরে বাবার জানাজায় অংশ নেন তিনি। পরে নির্ধারিত সময় শেষে তাকে আবারও কারাগারে পাঠানো হয়েছে।

‎রাকিবুল ইসলাম জোমাদ্দার উপজেলার সুবিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

‎পরিবার সূত্রে জানা যায়, একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন রাকিবুল ইসলাম। বৃহস্পতিবার সকালে তার বাবার মৃত্যু হলে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। প্রশাসনের অনুমোদনের পর স্বল্প সময়ের জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পুলিশি পাহারায় তিনি জানাজায় অংশ নেন। জানাজার সময় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

‎নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রশাসনের অনুমতি নিয়ে রাকিবকে পুলিশ পাহারায় জানাজা পড়তে দেওয়া। দাফন শেষে তাকে পুনরায় কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর