Tuesday 24 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় কাভার্টভ্যানচাপায় নিহত ২, আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১২ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৪

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুরে একটি কাভার্টভ্যানের চাপায় অটোরিকশা ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৪ যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতরা সবাই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে গাইবান্ধা-সাদুল্ল্যাপুর সড়কের মন্দুয়ার শাহানা ফিলিং স্টেশন  সংলগ্নস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের তরফবাজিত গ্রামের বেলাল হোসেনের ছেলে অটোরিকশা চালক আল আমিন মিয়া (৩০) ও গাইবান্ধা শহরের পূর্বপাড়ার নারায়ণ চন্দ্রের ছেলে অটোরিকশার যাত্রী গৌতম চন্দ্র (৬০)। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, আজ দুপুরে দিকে সাদুল্লাপুর উপজেলা শহর থেকে একটি কাভার্ডভ্যান গাইবান্ধার শহরে দিকে যাচ্ছিল। সাদুল্ল্যাপুর সড়কের মন্দুয়ার শাহানা ফিলিং স্টেশন এলাকায় পৌছেঁ। এরই মধ্যে একটি সিএনজিকে সাইড দিতে গিয়ে অপর একটি অটোরিকশাকে কাভার্ডভ্যানটি চাপা দেয়। এতে অটোরিকশার ২ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এঘটনায় আরও ৪ যাত্রী আহত হন।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার তৎপরতা চালানো হয়। ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালাতক রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর