Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুর্গাপুরে পানের বরজে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩২

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পানের বরজ।

রাজশাহী: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় দুটি পানের বরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চাষির প্রায় দুই বিঘা জমির পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা গ্রামের বাগমারা বিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুটি বরজের পান পুড়ে চাই হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে,- অগ্নিকাণ্ডের সময় এলাকার মসজিদে এশার নামাজ শেষে তারাবির নামজও শেষ পর্যায়ে ছিল। এসময় স্থানীয় লোকজনের আগুন- আগুন চিৎকারে সবাই এসে দেখে পানের বরজে আগুন জ্বলছে। স্থানীয়রা তখন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় ফায়ার সার্ভিসের খবর দেওয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসায় তারা ফিরে যায়। এ আগুনে উপজেলার রসুলপুর এলাকার নজরুল ইসলামের এক বিঘা ও পারিলা গ্রামের গোলাম নবী ১৮ কাঠা জমির পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন,- ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এখনো বলা যাচ্ছে না-কীভাবে আগুন লেগেছে পানের বরজে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর