Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪

সারাবাংলা ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৪ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩১

নড়াইল: নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপ এবং খলিল গ্রুপের সংঘর্ষে বাবা-ছেলেসহ উভয় পক্ষের চারজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত ছয় জন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সিংড়া শোলপুর এলাকার বড়কূলা গ্রামে এ ঘটনা ঘটে।

নড়াইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিবুল হাসান এ বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

এই ঘটনায় নিহতরা হলেন- বড়কূলা গ্রামের খলিল গ্রুপের খলিল শেখ (৬৫), তার ছেলে তাহাজ্জুদ শেখ (৩০), ফেরদৌস হোসেন(৩৩) এবং প্রতিপক্ষ খায়ের গ্রুপের সদস্য ওসিকুর ফকির ।

জানা গেছে, সেহরির পর পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খায়ের মোল্লার সমর্থকরা খলিল শেখের সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

বিজ্ঞাপন

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিবুল হাসান সারাবাংলাকে বলেন, ভোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় চারজন নিহতের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর