Sunday 22 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাটে জেলা প্রশাসনের সঙ্গে ত্রাণ মন্ত্রী দুলুর মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৩

মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

লালমনিরহাট: লালমনিরহাটে জেলা প্রশাসনের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

রোববার (২২ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় জেলার উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় আগামী ১৮০ দিনের একটি মহাপরিকল্পনার কথা জানান তিনি।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, লালমনিরহাটের সার্বিক উন্নয়নে জেলা প্রশাসনের কাছ থেকে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে পাওয়া তথ্যের ভিত্তিতে এই ১৮০ দিনের কর্মপরিকল্পনা চূড়ান্ত করে জনগণের সামনে তুলে ধরা হবে।

ত্রাণ মন্ত্রী বলেন, বিশেষ এই পরিকল্পনায় বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি সরাসরি বুড়িমারী স্টেশন থেকে চালু করার বিষয়টি গুরুত্বের সাথে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এছাড়া জেলাজুড়ে মাদক ও জুয়া নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যার কাজ এরই মধ্যে শুরু হয়েছে বলেও তিনি জানান।

একইসঙ্গে মন্ত্রী ঘোষণা দেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে দেশের ৮টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করবে সরকার।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক এইচএম রকিব হায়দারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ আদিতমারী ২ আসনের সংসদ সদস্য রোকনউদ্দিন বাবুল, হাতীবান্ধা পাটগ্রাম ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর