Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ১ টাকায় ইফতার বিতরণ কর্মসূচি বিএনপির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৫

চাঁপাইনবাবগঞ্জ: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে মাসব্যাপী ১ টাকায় ইফতার বিতরণ কর্মসূচি শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মোড় এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

আয়োজকরা জানান, রমজান মাসজুড়ে প্রতিদিন বিকেল ৫টা থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হবে। মাত্র ১ টাকার বিনিময়ে রোজাদারদের মাঝে ইফতার দেওয়া হচ্ছে, যাতে নিম্নআয়ের মানুষও সম্মানের সঙ্গে ইফতার করতে পারেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া কোয়েল এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আতিকুর রহমান মুক্তা।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, রমজানের শিক্ষা হলো সহমর্মিতা ও মানবিকতা। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা আশ্বাস দেন।

বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর