Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে ১২ বছরের কিশোরীর মরদেহ উদ্ধার, বাবার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৫ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৬

রুমান মিয়ার বাড়িতে জড়ো হয়েছেন স্থানীয়রা।

রংপুর: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ১২ বছর বয়সী এক কিশোরীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মাদকাসক্ত বাবা রুমান মিয়ার বিরুদ্ধে নিজের মেয়েকে ধর্ষণের পর হত্যার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বড়বিল ইউনিয়নের চওড়াপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘরের মেঝেতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ পড়ে ছিল।

ওই কিশোরীর নাম ময়না বেগম (১২)। সে তার বাবা রুমান মিয়া ও সৎ মা নাজিরা বেগমের সঙ্গে বসবাস করত। তার মা ইশা বেগম ঢাকায় থাকেন বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, কিশোরীর বাবা রুমান মিয়া মাদকাসক্ত। তারা অভিযোগ করছেন, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে রুমান মিয়া পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

পরিবারের অভ্যন্তরীণ অশান্তি ও মাদকাসক্তির কারণে এমন ঘটনা ঘটতে পারে বলেও অনেকে মনে করেন।

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছবুর বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আমরা অভিযোগটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। দ্রুত তদন্ত শেষ করে দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে।’

বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর