Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে সড়ক দুঘর্টনায় ইজিবাইকচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৬

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দিতে সড়ক দুঘর্টনায় মোশারফ হোসেন (৩৬) নামে এক ব্যাটারী চালিত ইজিবাইকচালক নিহত হয়েছেন। তিনি রাজবাড়ী সদর উপজেলার মহিষবাথান গ্রামের বাতেন মিয়ার ছেলে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণপত্যা এলাকায় এ দুঘর্টনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্যাটারী চালিত ইজিবাইকটি সড়কের পাশে রয়েছে। সড়কের ওপর চালককে চাপা দেওয়া অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে রাস্তা পার হওয়ার সময় কোন অজ্ঞাতনামা গাড়ী তাকে চাপা দিয়ে চলে যায়।

বিজ্ঞাপন

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর