Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎ঝালকাঠিতে নেশাগ্রস্ত ছেলেকে হত্যার পর বাবার আত্মসমর্পণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৮

আব্দুল বারেক খান ও ছেলে মেহেদী হাসান শুভ।

বরিশাল: ঝালকাঠির কাঠালিয়ায় মাদাকাসক্ত ছেলে মেহেদী হাসান শুভকে (২৫) হত্যার পর থানায় ফোন করে আত্মসমর্পণ করেছেন আব্দুল বারেক খান (৫৫) নামে এক ব্যক্তি।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে।

‎স্থানীয়রা জানায়, শুভ মাদকের টাকা জোগাড় করতে গিয়ে বিভিন্ন অপরাধ করতেন। বিভিন্ন সময় মাদক সেবনের টাকার জন্য বাড়ির আসবাব ভাঙচুর এবং মা-বাবার সঙ্গেও খারাপ আচরণ করতেন। তার অত্যাচারে মা-বাবাসহ স্বজনরা অতিষ্ঠ ছিলেন।

আরও জানান, শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে শুভ মোটরসাইকেল কেনার জন্য তার বাবার কাছে তিন লাখ টাকা চান। তাকে টাকা না দিলে ঝগড়াঝাঁটি করে স্থানীয় আমুয়া বাজারে গিয়ে বাবাকে হত্যার জন্য দা কিনে নিয়ে আসে। পরে শুভ ঘুমিয়ে পড়লে সেই দা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন তার বাবা।

‎কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান বলেন, ‘মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবা দা দিয়ে কুপিয়ে ছেলেকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্ত বাবাকে আটক করা হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

বিজ্ঞাপন

চাকরি দিচ্ছে আরএফএল
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৪

আরো

সম্পর্কিত খবর