Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুর-১: প্রতিদ্বন্দ্বীর বাড়িতে ফুল নিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৪ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৮

পিরোজপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জেলা জামায়াতের নেতাদের সঙ্গে নিয়ে তিনি বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের বাসায় সৌজন্য সাক্ষাতের জন্য যান। এ সময় ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখের মধ্য দিয়ে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

সাক্ষাৎকালে মাসুদ সাঈদী বলেন, ‘আমরা সকলে মিলে-মিশে একটি সুন্দর ও সম্ভাবনাময় পিরোজপুর গড়ে তুলবো। আমাদের মাঝে দলীয় বিভাজন নয়, থাকবে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি।’

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর বাজারে আয়োজিত এক সমাবেশে তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে কঠোরভাবে নির্দেশ দেন, বিএনপিসহ কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি যেন কোনো ধরনের সহিংস বা উসকানিমূলক আচরণ না করা হয়। পরবর্তীতে তিনি বিএনপির বিভিন্ন কার্যালয়ে গিয়ে নেতাকর্মীদের খোঁজখবর নেন।

বিজয় লাভের পরপরই তিনি ঘোষণা দেন, দল-মত নির্বিশেষে পিরোজপুরের সকল মানুষের জন্য কাজ করবেন। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সম্ভাবনাময় পিরোজপুর গড়ে তোলা।’

সাক্ষাতকালে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পিরোজপুর সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান এবং জেলা টিম সদস্য রাকিবুল হোসেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর