Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজশাহীতে ভোট পড়েছে ৭০.৩৩ শতাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৭ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১০

রাজশাহী: রাজশাহীর ৬টি সংসদীয় আসনে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর সাড়ে ৪টা পর্যন্ত মোট ৭০ দশমিক ৩৩ শতাংশ ভোট পড়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহী জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. মোতাওয়াক্কিল রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তথ্য মতে, সর্বোচ্চ ভোট পড়েছে রাজশাহী-৩ সংসদীয় আসনে। এখানে ভোট কাস্ট হয়েছে ৭৬ শতাংশ। অন্যদিকে সর্বনিম্ন কাস্ট হওয়া আসন রাজশাহী-২। এখানে ৬১ শতাংশ ভোট পড়েছে।

জেলার অন্যান্য আসনের মধ্যে রাজশাহী-১ আসনে ৭৪, সংসদীয় আসন ৪ এ ৭১ শতাংশ, রাজশাহী-৫ আসনে ৬৭ শতাংশ এবং রাজশাহী-৬ আসনে ৭৩ শতাংশ ভোট পড়েছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর