Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৩

পাবনায় চলছে ভোট গণনা।

পাবনা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড় ৭টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

জেলার পাঁচটি আসনে ৭০২টি ভোটকেন্দ্রে কোথাও কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি।

এখন শুরু হয়েছে ভোট গণনা। এর আগে সকাল থেকে জেলার ভোট কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে দীর্ঘ সারিতে নারী, পুরুষ, তরুণ, প্রবীণ- সব বয়সী ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

পাবনায় ৫টি আসনে মোট ভোটার ২২ লাখ ৯৩ হাজার ৬১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৪৪ হাজার ৯১৩ জন এবং নারী ভোটার রয়েছে ১১ লাখ ২৯ হাজার ৩৭৩ জন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর