Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুনামগঞ্জে সকাল ১০টা পর্যন্ত ১০% ভোট পড়েছে: রিটার্নিং কর্মকর্তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩১

জেলা রিটার্নিং কর্মকর্তা ইলিয়াস মিয়া।

সুনামগঞ্জ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেলার বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রগুলোতে বাড়ছে ভোটার উপস্থিতি। এরই মধ্যে জেলার ৫টি আসনে সকাল ১০টা পর্যন্ত ১০ শতাংশের বেশি ভোট পড়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ইলিয়াস মিয়া।

তিনি বলেন, আজকে আমি কোনো কথা বলতে চাই না। ৫ আগস্টের পট পরিবর্তনের পরে আমরা এই ধরনের একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য চেষ্টা করেছি। তবে আজকে প্রতিটি ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি অনেক বেশি। তবে ভোটাররা যদি ভোট প্রয়োগ করে সন্তুষ্টি প্রকাশ করে তাহলে আমরা খুশি আর ভোটাররা যদি অসন্তুষ্ট থাকে তাহলে আমরা ব্যর্থ।

উল্লেখ্য, সুনামগঞ্জ ৫ আসনে ২০ লাখ ৫০ হাজার ভোটার রয়েছেন। সেই সঙ্গে বিএনপি, জামায়াতসহ ৫ আসনে ২২ প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর