Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া-৩ আসনে জামায়াত প্রার্থী আমির হামজার পক্ষে মহিলা গণমিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৮

জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার পক্ষে মহিলা গণমিছিল

কুষ্টিয়া: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার পক্ষে মহিলা গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় শহরের শহিদ আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে নারীদের অংশগ্রহণে এ গণমিছিল বের করা হয়। গণমিছিল শুরুর আগে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতশত নারী স্টেডিয়ামে জড়ো হন।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা ও জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা হাতে নিয়ে প্রার্থীর পক্ষে বিভিন্ন স্লোগান দেন। গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড়ে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

আয়োজকরা বলেন, নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে গণমিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আসন্ন নির্বাচনে নৈতিকতা ও আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে নারীরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন।

গণমিছিলে বিভিন্ন বয়সী নারী, গৃহিণী ও শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

বিজ্ঞাপন

৩ সিটিতে নির্বাচন জুনে, তফসিল ঈদের পর
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

আইন সবার জন্য সমান: ভূমিমন্ত্রী মিনু
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২১

আরো

সম্পর্কিত খবর