Wednesday 22 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনা-৫ আসনে জামায়াতে নেতা কুপিয়ে আহতের প্রতিবাদে মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১০

ছবি: সংগৃহীত

পাবনা: পাবনা-৫ আসনে জামায়াত নেতা, বীর মুক্তিযোদ্ধা রমজান আলীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করেছে নেতাকর্মীরা।

রোববার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা জামায়াত আয়োজনে বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের শহীদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে অবস্থান ধর্মঘট পালন করে নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা বক্তব্যে বলেন, শনিবার (০৭ ফেব্রুয়ারি) রাতে স্থানীয় বিএনপির নেতা রায়হানের নেতৃত্বে একটি মসজিদ থেকে তাকে বের করা হয়। পরে তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করার আহ্বান জানান বক্তারা।