Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বগুড়া-৬ আসনে দাঁড়িপাল্লার পক্ষে নারীদের মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৩

বগুড়া: বগুড়া-৬ সদর আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের দাঁড়িপাল্লা মার্কার পক্ষে মিছিল করেছে জামায়াতের মহিলা বিভাগ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠ হতে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে এসে শেষ। এরপর সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শহর মহিলা বিভাগের সেক্রেটারি ফজিলাতুন্নেসা হাসির সভাপতিত্বে ও মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মরিয়ম বেগম মুন্নির পরিচালনায় বক্তব্য রাখেন জামায়াত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, কেন্দ্রীয় মহিলা বিভাগের নেত্রী সাজেদা সামাদ, শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন মহিলা বিভাগের নেত্রী বিলকিস বেগম, মহিলা নেত্রী আম্বিয়া বেগম, বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর জোবায়দা খাতুন, শিরিন আক্তার, মুঞ্জুআরা মুন্নী, নুসরাত জাহান, আম্বিয়া বেগম, রুমা খাতুন, কাঞ্চন বেগম প্রমুখ।

সমাবেশে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, ক্ষমতায় গেলে বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক একটি মানবিক বাংলাদেশ গঠন করা হবে। ইনসাফময় সমাজ প্রতিষ্ঠাই হবে নারীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ। সব পর্যায়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দুর্নীতিমুক্ত রাষ্ট্র ও স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে সুশাসন নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর