Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পরাজয়ের আশঙ্কায় একটি দল সাইবার সন্ত্রাসে জড়িয়েছে: আমির হামজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩৪ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪০

কুষ্টিয়া: কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজ সাময়িকভাবে অপসারণের ঘটনায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় নিজ বাসভবনে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে আমির হামজা বলেন, ‘আপনারা জানেন বর্তমান তথ্য প্রযুক্তির যুগ। এই তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে আমরা মানুষের মাঝে দ্বীনের দাওয়াত সত্য পৌঁছে দেওয়ার একটা প্রয়াস চালাচ্ছিলাম। আমার ফেসবুক পেজে সাড়ে ৬ লাখের মতো ফলোয়ার ছিল। একবারে এই সাড়ে ৬ লাখ মানুষের কাছে ইসলামের দাওয়াত আমি পৌঁছে দিতাম। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার অফিসিয়াল পেজের বিরুদ্ধে ফেক স্ট্রাইক বা মিথ্যা অভিযোগ নিয়মিত ভাবে চালাচ্ছিল। এই কারণে আজ বৃহস্পতিবার দুপুরে আমার পেজ নষ্ট হয়ে যায়।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি এটি একটি পরিকল্পিত সাইবার হামলা। নির্বাচনের নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় একটি দল এরকম নেক্কারজনক সাইবার সন্ত্রাসের জড়িয়েছে বলে আমার বিশ্বাস। অফলাইনের পাশাপাশি অনলাইনে আমার প্রচারণার ব্যাপক সাড়া ফেলে এজন্য প্রতিপক্ষ দিশেহারা হয়ে যায়। জনগণের সারা দেখে এই ডিজিটাল প্লাটফর্মকে তারা বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে। এই ব্যর্থতা ঢাকতে তারা সাইবার হামলা বেছে নেয়। এই ধরনের সাইবার হামলা আমাদের কাউকে দমাতে পারবে না।’

আমির হামজা আরও বলেন, ‘আমরা ইতিমধ্যে ফেসবুকের কাছে প্রমাণসহ আবেদন করেছি, আমাদের টেকনিক্যাল টিম আপ্রাণ চেষ্টা করছে পেজটি ফিরিয়ে আনার জন্য। যারা এ ধরনের ডিজিটাল অপরাধের সঙ্গে জড়িত প্রয়োজনীয় দেশের প্রচলিত আইনের আশ্রয় নিব।’

এ সময় কুষ্টিয়া শহর আমির এনামুল হকসহ জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর