Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুনামগঞ্জ-৪ আসনের বিএনপির প্রার্থী নুরুলের ইশতেহার ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৪

সুনামগঞ্জ: সুনামগঞ্জ-৪ আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল তার আসনের নির্বাচনি ইশতেহার ঘোষণা করছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে দিকে শহরের জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সম্মেলন কক্ষে বিএনপির প্রার্থী নুরুল নিজে উপস্থিত থেকে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন তিনি।

নির্বাচনি ইশতেহারে তিনি উল্লেখ করেন, ‘আমি ক্ষমতার এমপি হতে চাই না, আমি জনতার এমপি হতে চাই। আমাকে কাছে পেতে বাসায় যেতে হবে না, আমাকে আপনাদের পাশেই পাবেন।’

তিনি আরও উল্লেখ করেন, সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর এই আসনের হাওর রক্ষা বাঁধ, স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করবেন বলে তিনি ইশতেহারে উল্লেখ করেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর