Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বগুড়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৭

বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে জেলা মহিলা দল।

বগুড়া: নারীদের নিয়ে জামায়াতে ইসলামীর আমিরের দেওয়া বক্তব্যের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে জেলা মহিলা দল।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা মহিলা দলের উদ্যোগে এ মিছিল করা হয়।

এদিন দুপুর ১২টার দিকে শহরের শহীদ খোকন পার্ক এলাকা থেকে মিছিলটি বের হয়ে নবাববাড়ী সড়ক দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এরপর সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা দলের (ভারপ্রাপ্ত) সভাপতি অ্যাডভোকেট শাহাজাদী লায়লা আরজুবান বানুর সভাপতিত্বে এতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক নাজমা আক্তার, সহ-সভাপতি শাহিনুর বেগম, শহর মহিলা দলের সাধারণ সম্পাদক রঞ্জনা বেগম ও সাংগঠনিক সম্পাদক নিপা আক্তার প্রমুখ।

বিজ্ঞাপন

সমাবেশে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার বলেন, জামায়াত আমিরের নারীবিদ্বেষী বক্তব্য চরম অবমাননাকর। নারীরা দেশের মোট জনসংখ্যার অর্ধেক। অথচ তাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। ডা. শফিকুর রহমান নিজে একজন মায়ের গর্ভে জন্ম নিয়েছেন। তার ঘরেও স্ত্রী-সন্তান আছে। এমন কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য তাকে বাংলার মা-বোনদের কাছে ক্ষমা চাইতে হবে। যতক্ষণ পর্যন্ত এই বক্তব্যের জন্য ক্ষমা চাওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই প্রতিবাদী আন্দোলন অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর