Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘কারচুপির যেকোনো ষড়যন্ত্র জনগণ রুখে দিবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৬

বিএনপির কেন্দ্রীয় নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু

নাটোর: বিএনপির কেন্দ্রীয় নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গত ১৬ বছর দিনের ভোট রাতে হয়েছে এবং ভোট ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে। মানুষ চায় আর কোনো ষড়যন্ত্র চক্রান্ত বাংলাদেশে না হয়। কারচুপির যেকোনো ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ রুখে দিবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) নাটোরের নলডাঙ্গা উপজেলার নলডাঙ্গা পৌরসভার ৯টি ওর্য়াডে নির্বাচনি প্রচারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা-জনগণ যেকোনো ষড়যন্ত্র চক্রান্ত হতে দিবে না। জনগণ সর্তক আছে। আমরা বলতে চাই দীর্ঘদিন পর মানুষ তার ভোটের অধিকার ফিরে পেয়েছে।

বিজ্ঞাপন

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, হাফিজুর রহমান হাফিজ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর