Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

আমরা ভবিষ্যতে নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই: পুতুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৬ ১৮:৪৪

গণসংযোগে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

নাটোর: নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, আমরা ধানের শীষে ভোট দিব একটি আদর্শের কারণে, যেটা দেশ গড়ার কাজে দেয়। আমরা ভবিষ্যতে যে বাংলাদেশ গড়ব তা হবে নিরাপদ বাংলাদেশ, মানবিক বাংলাদেশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টা থেকে লালপুর উপজেলার বিলমারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী নির্বাচনি প্রচারের সময় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধানের শীষে ভোট দিলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে।

গণসংযোগে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, আমরা যারা ধানের শীষের মানুষ, যারা বিএনপিকে মনেপ্রাণে ধারণ করি, শহিদ জিয়া, খালেদা জিয়াকে ধারণ করে তারা কখনো বিএনপির বাহিরে যেতে পারে না। ফজলুর রহমান পটল এই এলাকার মন্ত্রী ছিলেন, তিনি বেঁচে নেই, আমি তার মেয়ে, আমি এই এলাকার মেয়ে, আমি আপনাদের মেয়ে।

এদিন প্রচারের সময় ৯ নম্বর ওয়ার্ডের খাপাড়া, ৮ নম্বর ওয়ার্ডের মোহর কায়া, বিলমাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মমিনপুর, বড়বাদকয়াসহ বিভিন্ন গ্রাম ও পাড়ায় পথসভা ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

নির্বাচনি প্রচারে উপস্থিত ছিলেন বিলমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলি মিস্টুসহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর