Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নীলফামারীতে আইনজীবীদের দোয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৬ ১৯:০৯

নীলফামারীতে আইনজীবীদের দোয়া মাহফিল।

নীলফামারী: নীলফামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ জানুয়ারি ) দুপুরে জেলা আইনজীবী সমিতির ভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক আসাদুজ্জামান খান রিনোর সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা জজ কোর্টের জিপি আবু মো. সোয়েম, পিপি আল মাসুদ চৌধুরী ও আইনজীবী ফোরামের সদস্য সচিব গোলাম মোস্তফা সজীব প্রমুখ।

বক্তারা বলেন, ‘খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক সাহসী নেত্রী। আপসহীন নেতৃত্ব ও ত্যাগের রাজনীতির মাধ্যমে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার ইন্তেকালে দেশ একজন অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনৈতিক নেত্রীকে হারিয়েছে।’

বিজ্ঞাপন

এ সময় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও কোরআন খতম দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর