Saturday 14 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

বগুড়ায় ২১ দফা দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৫ ১৯:৪৮

২১ দফা দাবিতে সাংবাদিকদের মানববন্ধন। ছবি: সারাবাংলা

বগুড়া: সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাংবাদিকদের জন্য পৃথক শ্রম আদালত স্থাপনসহ বগুড়ায় ২১ দফা দাবিতে মানববন্ধন করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের স্টেশন সড়ক প্রেসক্লাবের সামনে সাংবাদিক ইউনিয়ন বগুড়া এ মানববন্ধনের আয়োজন করে।

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাঈদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক ফজলে রাব্বি ডলার, রাহত আহমেদ রিটু, আব্দুস সাত্তার, আব্দুর রহিম, সাইফুল ইসলাম, মাহফুজ মন্ডল।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, ‘সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে বিগত সরকারের সময়ে তদন্তের নামে বারবার ধামাচাপা দেওয়া হয়েছে। বতর্মান সরকারের কাছে সাগর-রুনির হত্যার বিচার দাবি করি না। কারন, এই সরকার তার পুলিশ বাহিনীর নিরাপত্তা দিতে পারে না। ১২ মাসে ১৩বার হামলা হয়েছে পলিশের উপরে। বতর্মান সরকারের কাছে দাবি, আপনারা আসামিদের সনক্ত করে জানান সাংবাদিক সাগর-রুনিকে কারা হত্যা করেছে।’

তারা আরো বলেন, বর্তমান সরকার নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে অঙ্গীকার করেছেন। দ্রুত সময়ে দশম ওয়েজ বোর্ড ঘোষনা করুন। সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ ঢাকাতে চাকরিচ্যুত করার পরিকল্পনা করছে। জাতীয়তাবাদী মতাদর্শের কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করা হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর