Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

বরিশালে চলন্ত বিআরটিসি বাসে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৫ ১৪:৩৪ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ১৬:৪৬

চলন্ত বিআরটিসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বরিশাল: ঢাকা–বরিশাল মহাসড়কের উজিরপুরের ইচলাদী টোল প্লাজার কাছে চলন্ত বিআরটিসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাসচালক মো. শাহজালাল জানান, বরিশাল থেকে খুলনাগামী ব্রাহ্মণবাড়িয়া-ব-১১-০০০৪ নম্বরের বিআরটিসি বাসটি ইচলাদী টোল প্লাজায় পৌঁছালে হঠাৎ যাত্রীরা ধোঁয়া দেখতে পান এবং চিৎকার শুরু করেন। মুহূর্তেই বাসে আগুন ধরে যায়। তবে সকল যাত্রী নিরাপদে নেমে আসতে সক্ষম হন।

উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কোনো হতাহতের খবর নেই। যান চলাচল বর্তমানে স্বাভাবিক।’

অগ্নিকাণ্ডের কারণে ঢাকা–বরিশাল মহাসড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিল, যা এক ঘণ্টা পর স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর