Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুনামগঞ্জ দুই পক্ষে সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ১৯:০২

মরদেহ। প্রতীকী ছবি

সুনামগঞ্জ: সুনামগঞ্জে দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

বুধবার (২৩ জুলাই) দুপুরে গ্রামের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম কবির উদ্দিন (৪৫)। তিনি ওই গ্রামের নুর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে কবির উদ্দিন গুরুতর আহত হন ও ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে যায়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমপি