Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
লাইভ ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা

লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা, যুদ্ধবিরতি কি ভেস্তে যাবে?

ইসরায়েল শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে আকস্মিক হামলা চালিয়েছে। হামলার পর সম্ভাব্য পালটা আক্রমণের আশঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি’র বরাতে এ তথ্য জানা গেছে। এ ঘটনার সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সারাবাংলার লাইভ রিপোর্টিংয়ে–

আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ০৮:০৪
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা
সারসংক্ষেপ
  • লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা, যুদ্ধবিরতি কি ভেস্তে যাবে?
  • লেবাননের সঙ্গে দ্রুত আলোচনা শুরুর নির্দেশ নেতানিয়াহু’র
  • যুদ্ধবিরতির ‘অবিচ্ছেদ্য অংশ’ লেবানন: ইরান
  • ইরানের ইউরেনিয়াম ভাণ্ডারের যত্ন নেব আমরা: ট্রাম্প
  • ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট
বিজ্ঞাপন
১ মার্চ ২০২৬ ২২:১৯
পশ্চিম ইরানে হামলা, ৪৩ নিরাপত্তা রক্ষী নিহত

ইরাক সীমান্তবর্তী পশ্চিম ইরানের মেহরান শহরে একটি সীমান্ত রেজিমেন্টের সদর দফতরে ভয়াবহ হামলায় ৪৩ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। রোববার (১ মার্চ) ইরানের মেহর সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। মেহর নিউজ জানিয়েছে, বোমাবর্ষণসহ চালানো এই হামলায় ৪৩ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই সীমান্ত...

বিজ্ঞাপন
১ মার্চ ২০২৬ ২১:৫৫
তেহরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী

তেহরান, ইরান। ছবি: সংগৃহীত

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে , তাদের বাহিনী ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিমান হামলা শুরু করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশিত একটি সংক্ষিপ্ত বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের বিমান বাহিনী এখন তেহরানের প্রাণকেন্দ্রে নতুন এক দফার হামলা শুরু করেছে।

১ মার্চ ২০২৬ ২১:১২
ইরানের বিরুদ্ধে অভিযানে ৩ মার্কিন সেনা নিহত, আহত ৫

মার্কিন সেনা। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে তিন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। ‍গুরতর আহত হয়েছেন আরও পাঁচজন। রোববার (১ মার্চ) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানে আরও বেশ কয়েকজন সেনাসদস্য স্প্লিন্টার এবং মস্তিষ্কে প্রচণ্ড আঘাতের কারণে সামান্য আহত হয়েছেন।...

১ মার্চ ২০২৬ ২০:৫২
ইসরায়েলি হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ নিহতের দাবি

সাবেক ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ

ইরানের পরমাণু কর্মসূচির সমর্থক এবং ইসরায়েল-বিরোধী কঠোর অবস্থানের জন্য পরিচিত সাবেক ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ইরানের ভেতরে চালানো ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। রোববার (১ মার্চ) ইসরায়েলি সংবাদমাধ্যম 'মা’আরিভ' এ দাবি করেছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, আহমাদিনেজাদ ওই সময় গৃহবন্দী অবস্থায় ছিলেন এবং তার নিজ বাড়ি...

১ মার্চ ২০২৬ ২০:৪০
ইরানের হামলায় কুয়েতে নিহত ১, আহত ৩২

ফাইল ছবি

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, অঞ্চলের বর্তমান পরিস্থিতির (যুদ্ধাবস্থা) কারণে দেশে একজন নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, আহতদের দ্রুত উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

১ মার্চ ২০২৬ ২০:৩৩
হরমুজ প্রণালী বন্ধের কোনো পরিকল্পনা নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, বর্তমানে হরমুজ প্রণালী বন্ধ করার কোনো উদ্দেশ্য তার দেশের নেই।

তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে এই প্রণালীতে নৌ-চলাচল বিঘ্নিত হয় এমন কিছু করার কোনো পরিকল্পনাও আমাদের নেই।’

১ মার্চ ২০২৬ ২০:১০
ইরানের হামলায় আরব আমিরাতে বাংলাদেশিসহ নিহত ৩

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জবাবে পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের শুরু করা প্রতিশোধমূলক অভিযানে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) এখন পর্যন্ত অন্তত ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন। এ সময় আহত হয়েছেন ৫৮ জন। রোববার (১ মার্চ) আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়...

১ মার্চ ২০২৬ ২০:০২
যেভাবে খামেনির অবস্থান খুঁজে পায় সিআইএ-মোসাদ

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে দীর্ঘদিন ধরে নজরদারি চালাচ্ছিল। কয়েক মাস ধরে খামেনির অবস্থান, চলাফেরা ও বৈঠকের ধরন শনাক্ত করে আসছিল সংস্থাটি। খামেনি তার শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসছেন—এমন নিশ্চিত তথ্য পাওয়ার পরই তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আকাশ ও নৌ-অভিযান চালানোর...

১ মার্চ ২০২৬ ১৯:১০
হরমুজ প্রণালীর কাছে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাতে আরও ১ জাহাজে আগুন

হরমুজ প্রণালী। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে একটি জাহাজ ‘অজ্ঞাত কোনো বস্তুর’ আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংস্থাটি জানায়, ওমানের উত্তরে এবং হরমুজ প্রণালীর পূর্বে অবস্থিত একটি জাহাজের ওয়াটারলাইনের (পানির সমান্তরাল অংশ) উপরের অংশে অজ্ঞাত একটি বস্তু আঘাত হেনেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে ইউকেএমটিও জানায়, প্রাথমিকভাবে জাহাজের ইঞ্জিন রুমে আগুন লাগার খবর পাওয়া গেলেও বর্তমানে তা নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে। কর্তৃপক্ষ বর্তমানে ঘটনাটি তদন্ত করে দেখছে।

উল্লেখ্য, হরমুজ প্রণালীর ওমান সংলগ্ন কুমজার উপকূলে ঘটা একটি ঘটনার পর এটি দ্বিতীয় কোনো অপ্রীতিকর ঘটনা যা সংস্থাটি রিপোর্ট করল।

১ মার্চ ২০২৬ ১৯:০০
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৯ ইসরায়েলি নিহত, আহত ২০

ছবি: সংগৃহীত

ইসরায়েলের জেরুজালেম থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) পশ্চিমে অবস্থিত বেইত শেমেশ শহরে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। এর আগে ৪ জন নিহত হওয়ার কথা জানানো হয়েছিল। রোববার (১ মার্চ) আল জাজিরার প্রতিবেদনে ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা সংস্থা ‘মাগেন ডেভিড অ্যাডোম’র বরাত...

১ মার্চ ২০২৬ ১৭:৪৭
নেতানিয়াহুর ছকে ট্রাম্পের আক্রমণ, ইরানের সঙ্গে যুদ্ধের নেপথ্যে কার স্বার্থ?

ছবি: সংগৃহীত

গত মে মাসে মধ্যপ্রাচ্য সফরের সময় আঞ্চলিক নেতাদের সামনে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যুক্তরাষ্ট্রের এক নতুন নীতি। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, অন্য কোনো দেশের শাসনব্যবস্থা পরিবর্তন বা জোর করে জাতি-গঠনের পথে হাঁটবে না তার প্রশাসন। পূর্বসূরিদের কড়া সমালোচনা করে তিনি তখন বলেছিলেন, তথাকথিত জাতি-গঠনকারীরা উপকারের চেয়ে ক্ষতিই বেশি...

১ মার্চ ২০২৬ ১৬:৪৫
ইরানে পুলিশের গোয়েন্দা প্রধান নিহত

তেহরানে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পতাকা উড়ছে। (রয়টার্স)

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান গোলামরেজা রেজাইয়ান নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) ইরানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে টাইমস অব ইসরাইল এ তথ্য প্রকাশ করেছে। ইরানি বার্তা সংস্থা ফারস এর প্রতিবেদনে বলা হয়, ‘গতকাল শত্রুপক্ষের হামলায় জাতীয় পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান জেনারেল গোলামরেজা রেজাইয়ান নিহত হয়েছেন।’ এর...

১ মার্চ ২০২৬ ১৫:৫৫
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, আহত ৪

হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স

কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে পালাউয়ের পতাকাবাহী ওই জাহাজ লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে। এ হামলায় চারজন আহত হয়েছেন। রোববার (১ মার্চ) আল জাজিরার খবরে বলা হয়েছে, ওমানের সমুদ্রবিষয়ক নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে, দেশটির মুসানদাম এলাকা থেকে প্রায় ৫ নটিক্যাল মাইল দূরে ‘স্কাইলাইট’ নামের একটি তেলবাহী ট্যাংকারে হামলা হয়েছে। জাহাজে থাকা...

১ মার্চ ২০২৬ ১৫:৩৫
খামেনি নিহতের ঘটনায় ইরাকে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

বাগদাদে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যার পর বিক্ষোভ। (রয়টার্স)

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় প্রতিবেশী দেশ ইরাক তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। রোববার (১ মার্চ) দেশটির সরকারের মুখপাত্র বাসেম আল আওয়াদির বরাতে বার্তা সংস্থা ইরাকি নিউজ এজেন্সি এ তথ্য দিয়েছে। বাসেম আল আওয়াদি বলেন, ‘গভীর দুঃখ ও শোকের সঙ্গে আমরা সম্মানিত ইরানি জনগণ ও...

১ মার্চ ২০২৬ ১৩:১২
সব জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ

হরমুজ প্রণালি। ছবি: তাসনিম নিউজ।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার পর হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হচ্ছে না। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ইরানের আধাসরকারি তাসনিম নিউজ এজেন্সির খবরে এই তথ্য জানানো হয়। খবরে বলা হয়, সংশ্লিষ্ট এলাকায় থাকা জাহাজগুলো বারবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) একটি বার্তা পাচ্ছে। বার্তায় বলা...

1 16 17 18 19 20