বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আজ। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলবে। নির্বাচনের আগের দিনেও প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলন করে পাল্টাপাল্টি অভিযোগ জানিয়েছে। এই নির্বাচনের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন সারাবাংলার লাইভ রিপোর্টিংয়ে –
বিএনপির প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
বাগেরহাট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বাগেরহাট-৩ আসনের প্রকাশিত বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। এ আসনের মোট ১০৬টি কেন্দ্রে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম ভোট পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৭১১...
মো. রায়হান সিরাজী ও গোলাম রব্বানী ।
রংপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মো. রায়হান সিরাজী ১ লাখ ৪৫ হাজার ৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোকাররম হোসেন সুজন (ধানের শীষ) পেয়েছেন ৬৯ হাজার ৪০৭ ভোট—অর্থাৎ ৭৫ হাজার ৬৮১ ভোটের ব্যবধানে জয়। একইভাবে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে জামায়াতের গোলাম...
বগুড়া-৭ আসনে বিএনপির প্রার্থী মোরশেদ মিলটন।
বগুড়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোরশেদ মিলটন ধানের শীষ প্রতীকে ২লাখ ৬২ হজার ৫০১ ভোট পেয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামী’র মো. গোলাম রব্বানী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১ লাখ ১৫ হাজার ১৮৪ ভোট পেয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টায় ভোট...
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫ কেন্দ্রের ২ লাখ ৩২ হাজার ৬৩৫ ভোট পেয়ে বিপুল ভোটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৪১২ভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঠাকুরগাঁও-১ আসনের প্রকাশিত বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।...
কক্সবাজার-৩ আসনে বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল।
কক্সবাজার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। আসনের ১৮২টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর শহিদুল আলম বাহাদুরকে ২৮ হাজার ৪১৩ ভোটে পরাজিত করেছেন। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ তথ্য জানা গেছে। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে...
খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসান।
সিলেট: সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি জোটের জমিয়ত প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামী জোটের খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসান। ৬ হাজার ১৭৭ ভোটের ব্যবধানে দেয়াল ঘড়ি নিয়ে তিনি বিজয়ী হয়েছেন। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ তথ্য জানা গেছে। সিলেট-১৫৮টি কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের ফলাফলে ১১...
বিএনপির প্রার্থী ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
সিলেট: সিলেট-৪ আসনের ১৭২ সেন্টারে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী জয়নাল আবেদীনের প্রাপ্ত ভোট ৬৫ হাজার ৭৭৬ ভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সিলেট-৪ আসনের প্রকাশিত বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত ফলাফল...
দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জি এম নজরুল ইসলাম
সাতক্ষীরা: সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের ৯৬টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জি এম নজরুল ইসলাম বিজয়ী হয়েছেন। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ তথ্য জানা গেছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৯৫ হাজার ৮৪৩ জন। প্রাপ্ত ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জি এম নজরুল ইসলাম পেয়েছেন...
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। ইউএনও রাকিবুল ইসলাম...
দাঁড়িপাল্লার প্রার্থী মোস্তাফিজুর রহমান।
কুড়িগ্রাম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী, চর রাজিবপুর এবং চিলমারী) আসনে বেসরকারি ফলাফলে ৭৮ হাজার ৯৪৩ বিজয়ী হয়েছেন দাঁড়িপাল্লার প্রার্থী মোস্তাফিজুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দী মো. আজিজুর রহমান পেয়েছেন ৫৭ হাজার ৯৪৫ ভোট। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখার প্রার্থী হাফিজুর রহমান ৯ হাজার ৪৪৯ ভোট পেয়েছেন।
সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত
ঝিনাইদহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে ধানের শীষের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ তথ্য জানা গেছে। নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তার বিপরীতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পড়েছে ৫৫...
ঢাকা: উৎসবমুখর পরিবেশে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পিতবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে শুরু হয়েচে গণনা। ইসির নির্দেশনা অনুযায়ী, বিকেল সাড়ে ৪টার মধ্যে যারা ভোটকেন্দ্রের লাইনে দাঁড়িয়েছেন, তারা নির্ধারিত সময়ের পরেও ভোট দিতে...
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ‘গণতান্ত্রিক অভিযাত্রার এক গুরুত্বপূর্ণ অধ্যায়’ হিসেবে উল্লেখ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেজবুক পেজে একটি পোস্টে তিনি এ কথা বলেন। তারেক রহমান লিখেছেন, যারা ইতোমধ্যে ভোট প্রদান করে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, তাদের প্রত্যেককে তিনি আন্তরিক...
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের ফলাফল তিনি মেনে নেবেন, তবে শর্ত একটাই ভোট হতে হবে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে গুলশানের বিএনপি কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘ফলাফল যাই হোক, জনগণের রায় আমরা সম্মানের সঙ্গে গ্রহণ করব। কিন্তু শর্ত হচ্ছে নির্বাচন অবশ্যই হতে হবে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে।
তিনি বলেন, ‘আমি যতটুকু দেখেছি, ভোটগ্রহণ সুষ্ঠুভাবেই হয়েছে। তবে গতকাল কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা শুনেছি। সেগুলো আমরা পরে বিস্তারিতভাবে খতিয়ে দেখব।’
প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাী অস্থায়ী পর্যবেক্ষণ কক্ষ থেকে সারাদেশের ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
ঢাকা: রাজধানীর একাধিক ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ( ১২ ফ্রেব্রুয়ারি) সকালে গুলশান মডেল স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্রে নিজের ভোটদান শেষে রাজধানীর বাড্ডা হাইস্কুল কেন্দ্রে ও মিরপুরের এসওএস হারম্যান মেইনার কলেজ ভোটকেন্দ্রে নির্বাচনের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। এ সময় তিনি ভোটার ও নির্বাচনি দায়িত্বে নিয়োজিত...