Thursday 05 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
লাইভ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬

নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আজ। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলবে। নির্বাচনের আগের দিনেও প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলন করে পাল্টাপাল্টি অভিযোগ জানিয়েছে। এই নির্বাচনের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন সারাবাংলার লাইভ রিপোর্টিংয়ে –

আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০২
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬
সারসংক্ষেপ
  • নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
  • ভেঙেছে জাপার দুর্গ, ভোট বিভাজনে পিছিয়েছে বিএনপি
  • বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮, গেজেট আজই
  • জামায়াত জোটের কে কোন আসনে বিজয়ী
  • তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি
বিজ্ঞাপন
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪
নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

‎ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের ফলাফল সরকারিভাবে গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ‎শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৭টি আসনের বিজয়ীদের নাম ও পরিচয় সম্বলিত এই গেজেট প্রকাশ করা হয়। মোট ১২ হাজার ৭১৩ পৃষ্ঠার এই বিশাল গেজেটে নবনির্বাচিত সদস্যদের পূর্ণাঙ্গ তথ্য রয়েছে।...

বিজ্ঞাপন
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৮
ভেঙেছে জাপার দুর্গ, ভোট বিভাজনে পিছিয়েছে বিএনপি

১১ দলীয় নির্বাচনি ঐক্য। ছবি: সংগৃহীত

রংপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের ৮ জেলার ৩৩টি আসনের মধ্যে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ ১৮টিতে জয়ী হয়ে চমক দেখিয়েছে। এ অঞ্চলে বিএনপি ১৪টি আসনে জিতলেও প্রত্যাশার চেয়ে কম আসন পেয়েছে। আর এরশাদবিহীন জাতীয় পার্টি (জাপা) একটি আসনও না পেয়ে শোচনীয় পরাজয় বরণ করেছে। এর মধ্য...

১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৬
বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮, গেজেট আজই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ফাইল ছবি

ঢাকা: ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৯৯টি আসনের মধ্যে ঘোষিত ২৯৭টি আসনের ফলাফলে বিএনপি পেয়েছে ২০৯টি। আর তাদের একসময়ের মিত্র ও বর্তমান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। ‎শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের এই...

১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৯
জামায়াত জোটের কে কোন আসনে বিজয়ী

১১ দলীয় নির্বাচনি ঐক্য। ছবি: সংগৃহীত

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্য ৭৭টি আসনে জয়লাভ করেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনভর অনুষ্ঠিত নির্বাচনের পর গণনা শেষে বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে। নির্বাচনে জামায়াতে ইসলামী সর্বমোট ৬৮টি আসনে বিজয়ী হয়েছে। আসনগুলো হলো- রংপুর বিভাগ থেকে ১৬ আসনে জয় মো. আনোয়ারুল ইসলাম (কুড়িগ্রাম-১)...

১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৫
তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ফোন করেন নরেন্দ্র মোদি। বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, আজ সকালে সোশ্যাল মিডিয়া এক্সে একটি পোস্ট দিয়ে শুভেচ্ছা বার্তায়...

১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০০
ছয় জেলা থেকে এনসিপির ৬ শীর্ষ নেতা নির্বাচিত

নাহিদ ইসলাম, আখতার হোসাইন, হাসনাত আব্দুল্লাহ, হান্নান মাসউদ, আতিক মুজাহিদ ও আব্দুল্লাহ আল আমিন।

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয় শীর্ষ নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। দেশের ছয়টি জেলা থেকে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে গঠিত এনসিপি থেকে তারা নির্বাচিত হয়েছেন। এই ছয়জন জাতীয় সংসদে দলটির প্রতিনিধিত্ব করবেন। নির্বাচন কমিশন বিষয়টি নিশ্চিত করেছেন। এনসিপির নির্বাচিত নেতাদের মধ্যে রয়েছেন- ঢাকা-১১ আসন থেক দলটির...

১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০১
নির্বাচনে গণভোটের হার ৬০.২৬ শতাংশ, ‘না’র চেয়ে ‘হ্যাঁ’ ভোট দ্বিগুণ

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। এরমধ্যে হ্যাঁ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ এবং না ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ২টা ৪৫ মিনিটে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।...

১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১৬
ঈদ উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ: ইসি সানাউল্লাহ

নির্বাচন ভবনে আনুষ্ঠানিক ফল ঘোষণার সমাপনী বক্তব্যে নির্বাচন কমিশনার (ইসি) সানাউল্লাহ।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈদের উৎসবের মতো উৎসাহ ও স্বতঃস্ফূর্ততায় জনগণ অংশ নিয়েছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) সানাউল্লাহ। তিনি বলেন, সব আশঙ্কা, শঙ্কা কাটিয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং জাতি হিসেবে বাংলাদেশ বিজয়ী হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে আগারগাঁও নির্বাচন ভবনে আনুষ্ঠানিক...

১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৯
তারেক রহমানকে পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।  শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার পাকিস্তান হাইকমিশন এই তথ্য জানিয়েছে। পাকিস্তান হাইকমিশন জানায়, সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট। জারদারি বলেছেন,...

১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১০
নির্বাচনে গড় ভোট পড়েছে ৫৯ শতাংশ

‎ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে। ‎শুক্রবার (১৩ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। ‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটে ২২৯টি আসনে নির্বাচন হয়েছে। শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থী শেষ দিকে মৃত্যুবরণ করায় সেই আসনের...

১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৪
তারেক রহমানকে মোদির অভিনন্দন, পাশে থাকার বার্তা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ঢাকা: প্রায় ২০ বছর পর ক্ষমতায় ফিরতে যাচ্ছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফল ঘোষণার বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, দুই দেশের সাধারণ উন্নয়নের জন্য আপনার সঙ্গে কাজ করতে আমি উন্মুখ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে একটি...

১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:১৯
নির্বাসন থেকে ফিরে ক্ষমতার কেন্দ্রে রাজনীতির বরপুত্র

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ প্রতীক্ষার পর একটি নাটকীয় অধ্যায়ের সূচনা হয়েছে। প্রায় ১৭ বছরের প্রবাসজীবন শেষে দেশে ফিরে বিএনপির নেতৃত্বের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ, নির্বাচনি লড়াইয়ে সরাসরি অংশগ্রহণ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য— সবমিলিয়ে তারেক রহমান এখন দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমিধস ফলাফল বলছে, তিনিই বাংলাদেশের সম্ভাব্য...

১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:০০
ফলাফল ঘোষণায় ‘চক্রান্তের’ অভিযোগ নিয়ে ইসিতে জামায়াত

ফলাফল ঘোষণায় ‘চক্রান্তের’ অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে জামায়াত। ছবি: সংগৃহীত

ঢাকা: ভোট গণনা ও ফলাফল ঘোষণায় অস্বাভাবিক বিলম্ব এবং ফলাফল পালটে দেওয়ার অভিযোগ এনেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলছে, বিশেষ একটি দলকে সুবিধা দিতে নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট কর্মকর্তারা ‘চক্রান্ত ও ষড়যন্ত্রে’ লিপ্ত রয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ফলাফল ঘোষণা এবং কিছু আসনে ফলাফল টেম্পারিং...

১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৩
‘দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে বিএনপি’

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমিন। ছবি: সংগৃহীত

ঢাকা: দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমিন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। মাহাদী আমিন বলেন, ‘বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার দুটি নির্বাচনি আসন...

১২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪৬
দেশের ইতিহাসে অন্যতম গ্রহণযোগ্য নির্বাচন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ফাইল ছবি

‎ঢাকা: ‎দেশের ইতিহাসে অন্যতম স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন। ‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টায় নির্বাচন ভবনের ফলাফল কেন্দ্র থেকে দেওয়া এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেনে। ভোটারদের আশ্বস্ত করে সিইসি নাসিরউদ্দিন বলেন, ‘কোনোরকম কারসাজি নয়, জনগণের রায়ই প্রতিফলিত হবে চূড়ান্ত...

1 2 3 4
বিজ্ঞাপন

আরো