Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ঈদের খুশি


১০ এপ্রিল ২০২৪ ১৯:২৪

ঈদ এসেছে!
ঈদ এসেছে!
চাঁদ হেসেছে ঐ।

ঈদ মানে হাসি আর খুশি,
খুকুর মনে বাজে বাঁশি।

গান বাজনা চারিদিকে
খোকা খুকু আনন্দে মাতে।

আজ খাচ্ছে কোরমা পোলাও আর যে ভালবাসা,
কেউ কেউ যে খেয়ে খেয়ে করছে পেটে বোঝা।

সবাই কিন্তু পায়না খেতে, এই আনন্দের দিনে
মা-বাবা বোন তোমরা ওদের দাওগো কিছু কিনে!

সারাবাংলা/এসবিডিই
বিজ্ঞাপন

আরো