Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই সাহসের নাম

হামিদুল ইসলাম সরকার
১ জুলাই ২০২৬ ১৬:০৪

জুলাই, তোমাকে লাল সালাম
জাতিকে জাগালে তুমি,
ফ্যাসিস্ট তাড়াতে বিভেদ ভুলে
উত্তাল বাংলার ভুমি।

বুকে জমে থাকা হাজার ক্ষোভ
গুঁড়িয়ে দিল স্বৈরাচারী রোষ,
বজ্র-শপথে জেগেছে রাজপথ
মাথানত নয়, নয়কো আপোস।

একটাই ডাক এসেছিল হৃদয়ে
‘হয়তো মরণ, নয় বাঁচা,
রক্তের স্রোতে দাও ভাসিয়ে
ফ্যাসিস্ট শাসকের খাঁচা।

রক্তে রাঙানো জুলাইয়ের বুক
ছিনিয়ে আনলো মুক্তি,
মনে পড়ে আজো দ্রোহের দিন
নেইকো মৃত্যুর ভীতি।

বুলেটের মুখে সাহসী শ্লোগান,
যুবক দিয়েছে হাসিমুখে প্রাণ।
জীবন রক্তে কিনেছে বিজয়
ওদের ইতিহাস জাগাবে হৃদয়।

জুলাই, তুমি তো সাহসের নাম,
জুলাই, তুমি এক জাগরণ-ধাম।
তাইতো প্রজন্ম গাইবে অবিরাম
জুলাই, তোমাকে ভক্তি সালাম।

বিজ্ঞাপন

তুমি দিয়েছিলে শক্তি ও আলো
তুমিই ভেঙেছিলে ভয়,
বুলেটের মুখে বুক পেতে দিয়ে
মুগ্ধরা দিয়েছে বিজয়।

মায়ের আঁচল খালি করেছে
হাসিমুখে সাইদের প্রাণ,
শহীদের রক্তেই দেশ থেকে
খুনী শাসকের অবসান।

শহীদের চোখে স্বপ্নের দেশ,
জনতার স্রোতে জয়,
জুলাই, তোমাকে জানাই শ্রদ্ধা
তুমি চির ইতিহাসময়।

বিভেদ ভুলেছি, এক হয়েছি
ভাঙতে ফ্যাসিষ্টের জাল,
মুক্তবাতাসে উড়ছে আজকে
নতুন দিনের পাল।

সারাবাংলা/জিএস/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর