Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতা তোমাদের দান

হামিদুল ইসলাম সরকার
২৫ মার্চ ২০২৬ ১৬:৪৫

তোমরা ছিলে লাল-সবুজের
গর্বিত সন্তান,
এই বাংলার স্বাধীনতা পেতে
করলে আত্মদান।
ওরা চেয়েছিল বাংলা মাকে
করতে মেধাশূণ্য,
রাতের আঁধারে শহীদ করেছে
আশা হয়নি পূর্ণ।
স্বাধীনতাকে আটকাতে ওরা
খুনের নেশায় মত্ত।
কবিসাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক
হত্যা করেছে কতো।
তোমাদের মেধা, চিন্তা, কৌশল
যোদ্ধাদের করে উদ্দীপ্ত,
শাসকহানাদার আর রাজাকার
খুনের নেশায় ক্ষিপ্ত।
তোমাদের রক্তে ভেজা এই মাটি
স্বাধীনতার প্রতিটি বর্ণ,
লাখো শহীদ আর তোমাদের দানে
এই মাটি হয়েছে স্বর্ণ।

সারাবাংলা/জিএস/এএসজি