Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘লেখমালা’ যুগপূর্তি পুরস্কার পাচ্ছেন ৬ লেখক-শিক্ষাবিদ

সারাবাংলা ডেস্ক
১০ মার্চ ২০২৬ ২০:৫৮

‘লেখমালা’ যুগপূর্তি পুরস্কার পাচ্ছেন ৬ লেখক-শিক্ষাবিদ। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: মন ও মননের ছোটকাগজ লেখমালা ২০২৬-এর জানুয়ারিতে ১২ বছর পূর্ণ করল। এ উপলক্ষ্যে আসন্ন ঈদুল ফিতরের পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লেখমালা যুগপূর্তি উৎসব’। এই উৎসবকে ঘিরে ‘লেখমালা যুগপূর্তি পুরস্কার ও সম্মাননা ২০২৬’ ঘোষণা করা হয়েছে। এবার এই পুরস্কার ও সম্মাননা পাচ্ছেন ছয় লেখক, সাহিত্যিক ও শিক্ষাবিদ।

মঙ্গলবার (১০ মার্চ) লেখমালা সম্পাদক মামুন মুস্তাফার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাহিত্যে ‘লেখমালা যুগপূর্তি পুরস্কার ২০২৬’ পাচ্ছেন বাংলাদেশের কথাসাহিত্যে ভিন্নমাত্রিক স্বতন্ত্র স্বর কথাসাহিত্যিক সৈয়দ রিয়াজুর রশীদ এবং ছোটকাগজে বাংলাদেশের লিটল ম্যাগাজিন আন্দোলনের পুরোধা সহযাত্রী ‘নিসর্গ’র সম্পাদক সরকার আশরাফ।

বিজ্ঞাপন

এ ছাড়া, লেখমালা সম্মাননা ২০২৬ দেওয়া হবে অপেক্ষাকৃত তরুণ তিন কবি, গল্পকার ও গবেষককে। কবিতায় লেখমালা সম্মাননা পাচ্ছেন শূন্য দশকের নিভৃতচারী কবি মামুন রশীদ, কথাসাহিত্যে আটপৌরে ও ঘরোয়া গদ্যভাষার স্বকীয় কথাকার শ্রাবণী প্রামানিক এবং প্রবন্ধ/গবেষণায় সাম্প্রতিক সময়ের মুক্তিযুদ্ধ ও লোকসাহিত্য লেখক বঙ্গ রাখাল। এর সঙ্গে লেখমালা প্রবর্তিত শিক্ষা ক্ষেত্রে গোলাম রসূল স্মৃতিপদক অর্জন করছেন শিক্ষাবিদ অধ্যাপক এবিএম মোশাররফ হুসাইন।

উল্লেখ্য, লেখমালা বিগত সময়ে আরও তিনবার সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে দেশের বরেণ্য গুণিজনকে লেখমালা সম্মাননা প্রদান করেছে। আগামী ঈদের পরেই সুবিধাজনক সময়ে ‘লেখমালা যুগপূর্তি পুরস্কার ও সম্মাননা ২০২৬’ প্রদান করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর