Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনপ্রিয় হচ্ছে জুতা কেনার ডিজিটাল ট্রেন্ড!

লাইফস্টাইল ডেস্ক
২৫ জুন ২০২৬ ১৮:০৭

বর্তমান ব্যস্ত নাগরিক জীবনে ফ্যাশন সচেতন তরুণরা কেবল ট্রেন্ডি ডিজাইনের জুতাই খোঁজেন না বরং পুরো কেনাকাটার প্রক্রিয়াটি কতটা সহজ, নিখুঁত ও আরামদায়ক হচ্ছে, সেটাও সমানভাবে বিবেচনা করেন। পোশাক যতই আকর্ষণীয় হোক না কেন, পায়ের জুতো জোড়া যদি মানানসই না হয়, তবে পুরো সাজটাই অপূর্ণ থেকে যায়। তাই আধুনিক প্রযুক্তির কল্যাণে দেশের নামী ফুটওয়্যার ব্র্যান্ডগুলো এখন জুতা কেনার এই চিরাচরিত ঝক্কি দূর করতে দারুণ কিছু স্মার্ট সুবিধা নিয়ে এসেছে।

চলুন জেনে নেয়া যাক, কেনাকাটা সহজ করার আধুনিক সেবাগুলোর বিষয়ে…

বপিস (বাই অনলাইন, পিকআপ ইন স্টোর): অনলাইনে জুতা অর্ডার করার সময় সবচেয়ে বড় দ্বিধা কাজ করে সাইজ এবং কমফোর্ট নিয়ে। এই সমস্যার চমৎকার সমাধান হলো ‘বপিস’ সুবিধা। এর মাধ্যমে ক্রেতারা ঘরে বসেই ওয়েবসাইটে পছন্দের জুতা বুকিং করতে পারেন এবং পরে নিজের সুবিধাজনক সময়ে কাছের শোরুমে গিয়ে ট্রায়াল দিয়ে তা সংগ্রহ করতে পারেন। এতে অনলাইনের সময় সাশ্রয় ও সরাসরি দেখে কেনার নিশ্চয়তা, দুটোই একসঙ্গে পাওয়া যায়।

বিজ্ঞাপন

ফ্যাশন ইমার্জেন্সিতে এক্সপ্রেস ডেলিভারি: হুট করে পরদিনই হয়তো কোনো গুরুত্বপূর্ণ ইন্টারভিউ, ফরমাল প্রেজেন্টেশন কিংবা বিশেষ কোনো অনুষ্ঠান চলে এলো, অথচ ম্যাচিং জুতো জোড়া নেই। এমন শেষ মুহূর্তের সংকট সামাল দিতে জুতা কোম্পানিগুলো এখন চালু করেছে এক্সপ্রেস ডেলিভারি। অনলাইনে অর্ডার করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই কাঙ্ক্ষিত জুতা পৌঁছে যায় ঘরে।

ওপেন বক্স ডেলিভারির সুবিধা: এক্সপ্রেস ডেলিভারির পাশাপাশি অনেক ব্র্যান্ড এখন ‘ওপেন বক্স’ সুবিধা দিচ্ছে। এর ফলে ডেলিভারিম্যানের সামনেই জুতাটি পায়ে দিয়ে সাইজ ও ফিটিংস ঠিক আছে কি না তা শতভাগ নিশ্চিত হওয়া যায়। কোনো সমস্যা থাকলে অনস্পট পরিবর্তনের সুযোগও থাকে।

লাইফস্টাইলে সহজ ইএমআই সুবিধা: উৎসব-পার্বণে নিজের ও পরিবারের সবার জন্য একসঙ্গে প্রিমিয়াম কোয়ালিটির জুতা কেনাটা বেশ বড় খরচের ব্যাপার। আগে কিস্তি বা ইএমআই সুবিধা কেবল দামি ইলেকট্রনিক্স পণ্যে দেখা গেলেও এখন ফুটওয়্যারেও এটি চালু হয়েছে। ফলে এককালীন পুরো টাকা দেয়ার চাপ না থাকায় বাজেটের দুশ্চিন্তা ছাড়াই পছন্দের স্টাইলটি বেছে নেয়া সম্ভব হয়।

ফ্যাশন এখন আর শুধু জুতার বাহ্যিক রূপের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি মিশে গেছে আমাদের জীবনযাত্রার স্বাচ্ছন্দ্যের সাথে। কোনো ক্লান্তি, ট্রাফিক জ্যাম বা সময়ের অপচয় ছাড়া নিজের ব্যক্তিত্বের সঙ্গে মানানসই সেরা লুকটি খুঁজে নেয়ার এই আধুনিক জাদুকরী মাধ্যমগুলোই একজন ক্রেতাকে ভিড়ের মাঝে করে তোলে সত্যিকারের ‘স্মার্ট ক্রেতা’।