Tuesday 21 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অতিথি আপ্যায়নে রাখুন কাঁচা আমের শরবত

লাইফস্টাইল ডেস্ক
২১ এপ্রিল ২০২৬ ১৭:১৪

হঠাৎ করে ঘরে ঘরে চলে অতিথি চলে এলে বা যেকোনো উৎসবের ভোজে নানা পদের আয়োজন থাকলেও, বর্তমান এই তীব্র গরমে রোদ থেকে আসা অতিথিদের জন্য প্রথমেই প্রয়োজন এক গ্লাস ঠান্ডা পানীয়। কৃত্রিম কোমল পানীয়র বদলে এবার অতিথিদের স্বাগত জানাতে পারেন ঘরোয়াভাবে তৈরি ‘কাঁচা আমের শরবত’ দিয়ে। এটি যেমন মুহূর্তেই শরীরকে ঠান্ডা করবে, তেমনি জোগাবে পুষ্টি।

ঘরেই তৈরি করুন রিফ্রেশিং কাঁচা আমের শরবত…

প্রয়োজনীয় উপকরণ

মাঝারি মাপের কাঁচা আম: ২-৩টি

চিনি: আধা কাপ (স্বাদ অনুযায়ী কম-বেশি করতে পারেন)

বিট লবণ: আধা চা-চামচ

সরিষা বাটা বা কাসুন্দি: আধা চা-চামচ (আলাদা স্বাদের জন্য)

ভাজা জিরার গুঁড়া: সামান্য

বিজ্ঞাপন

কাঁচা মরিচ: ২-৩টি (ঝাল ও ঘ্রাণের জন্য)

লবণ: স্বাদমতো

পুদিনা পাতা: ৮-১০টি (ঐচ্ছিক, সতেজ অনুভূতির জন্য)

বরফ কুচি ও ঠান্ডা জল: প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালি

প্রথমে আমের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন।

একটি ব্লেন্ডারে আমের টুকরো, চিনি, বিট লবণ, কাঁচা মরিচ, পুদিনা পাতা, সরিষা বাটা ও সামান্য জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন।

মিশ্রণটি মিহি হয়ে গেলে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিন (এতে আঁশ থাকবে না, শরবতটি হবে মসৃণ)।

এবার একটি বড় পাত্রে আম ও মশলার ঘন মিশ্রণটি নিয়ে তাতে পর্যাপ্ত ঠান্ডা জল ও স্বাদমতো লবণ মেশান।

পরিবেশনের আগে গ্লাসে ঢেলে ওপর থেকে ভাজা জিরার গুঁড়া এবং বরফ কুচি ছড়িয়ে দিন। সাজানোর জন্য এক টুকরো লেবু বা পুদিনা পাতা ব্যবহার করতে পারেন।

কেন খাবেন কাঁচা আমের শরবত? (পুষ্টিগুণ)

কাঁচা আম কেবল সুস্বাদুই নয়, এটি ভিটামিনের পাওয়ার হাউস। এতে রয়েছে…

ভিটামিন সি: যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং গরম থেকে হওয়া সর্দি-কাশি থেকে বাঁচায়।

ভিটামিন এ: চোখ এবং ত্বকের স্বাস্থ্যের জন্য এটি অত্যন্ত জরুরি।

ভিটামিন বি৬ ও ফোলেট: যা শরীরে শক্তির যোগান দেয় এবং হার্ট ভালো রাখে।

ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম: যা গরমে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং শরীরের সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

সারাবাংলা/এনএল/এএসজি
বিজ্ঞাপন

দুধ চা- সেই এক ইতিহাস!
২১ এপ্রিল ২০২৬ ১৮:৫০

আরো

সম্পর্কিত খবর