Monday 06 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশিদের আয়োজনে বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট 
২১ মার্চ ২০২৬ ১৪:০৬
ঢাকা: অস্ট্রেলিয়ার সিডনিতে বৃহত্তম বাংলাদেশিদের সংগঠন অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ মার্চ) সিডনির সাউথ ওয়েষ্ট এলাকায় মিন্টুস্থ ভিক্টোরিয়া পার্কে এই ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সকাল পৌনে ৯ টায় আয়োজিত এই ঈদের জামাতের ইমামতি করেন হাফেজ মাওলানা আবদুল হাদি তানভীর।
নামাজে পাঁচ সহস্রাধিকেরও বেশি মুসল্লির উপস্থিতি মুসলিম ঐক্যের মহামিলনে পরিণত হয়। ঈদের নামাজে বিশ্বের মুসলমানদের জন্য দোয়া ও বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অস্ট্রেলিয়ার ফেডারেল এমপি ডেভিড মনক্রিফ, ম্যাককুয়ারি ফিল্ডসের সংসদ সদস্য ও এনএসডব্লিউ সরকারের মন্ত্রী অনুলাক চান্থিভং এমপি, লেপিংটনের সংসদ সদস্য নাথান ম্যাথিউ হ্যাগার্টি এমপি, ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল মেয়র ডার্সি লাউন্ড, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর ইব্রাহীম খলিল মাসুদ, কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশ প্রমুখ ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সভাপতি ড. আনিছুল আফছার ও সাধারণ সম্পাদক সদিকুর খান মুন সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। নামাজ শেষে সেন্টারের পক্ষ থেকে মুসুল্লিদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর