Monday 16 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তরুণদের ঈদ আনন্দ বাড়াচ্ছে ভিভো ওয়াই৩১ডি

‎সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ১২:২০

ছবি: সংগৃহীত।

ঢাকা: বাংলাদেশে রমজানের সন্ধ্যাগুলো এখন মুখরিত। ইফতারের পর সবাই একত্রিত হওয়া থেকে গভীর রাত পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় রিল স্ক্রল ও অনলাইন শপিং- ঈদের প্রস্তুতি সহ উৎসবের সব মুহূর্তগুলো অনলাইনে শেয়ার করছে সবাই। আর উৎসবের এই দিনগুলোকে আরও আনন্দময় করতে ভিভো বাজারে নিয়ে এসেছে নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩১ডি।

‎রোববার (১৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জনপ্রিয় শিল্পী জেফার ও মুজার সঙ্গে মিলে ভিভো তৈরি করেছে একটি বিশেষ থিম সং বা অ্যান্থেম। ব্যবহারকারীরা এই গান ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় রিল, ড্যান্স ক্লিপ এবং সৃজনশীল ভিডিও তৈরি করছেন, যা গানটিকে ঈদের উৎসবের একটি প্রাণবন্ত অংশে পরিণত করেছে। রমজান ও ঈদ কেবল যে আত্মশুদ্ধি এবং পারিবারিক বন্ধনের সময় নয়, বরং এটি গান বা ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে সবার মধ্যে আনন্দ, সৃজনশীলতা এবং পারস্পরিক সৌহার্দ্য উৎপাদনেরও একটি অনন্য মুহূর্ত, এটি তারই প্রতিফলন।

‎আর এই উৎসবের আনন্দে মাখা দিনগুলো রাঙিয়ে দিতে ভিভো ওয়াই৩১ডি-এর আকর্ষণীয় ফেস্টিভ রেড কালার ভেরিয়েন্টটি এসেছে শুধুমাত্র বাংলাদেশে। রংটি নির্বাচিত হয়েছে উৎসবের উষ্ণতা ও আনন্দ থেকে অনুপ্রাণিত হয়ে। যা, বাংলাদেশের স্থানীয় উৎসবের অনুভূতি এবং সাংস্কৃতিক চেতনার প্রতিফলন। প্রিমিয়াম এবং উপহার দেওয়ার উপযোগী এই ফেস্টিভ রেড রংটি বাজারের প্রচলিত স্মার্টফোনের রঙের তুলনায় বেশ বৈচিত্র্যময়।

‎রমজানে সেহরি থেকে শুরু করে গভীর রাতের আড্ডা বা অনলাইনে ভিডিও শেয়ারিং সবকিছুতেই স্মার্টফোনের ভূমিকা থাকে অনেক বেশি। এই দৈনন্দিন প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে ভিভো ওয়াই৩১ডি -এ ব্যবহার করা হয়েছে শক্তিশালী ৭২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্লু-ভোল্ট ব্যাটারি, যা বারবার চার্জ দেওয়ার ঝামেলা ছাড়াই দীর্ঘক্ষণ ফোন ব্যবহারের সুবিধা দেয়। একবার চার্জ দিলেই টানা ১৩.২ ঘণ্টা গেমিং, ১৪ ঘণ্টার বেশি নেভিগেশন এবং প্রায় ২৭ ঘণ্টা ভিডিও দেখা সম্ভব।

‎‎২৪,৯৯৯ টাকা থেকে শুরু হওয়া ভিভো ওয়াই৩১ডি এখন সারা দেশের ভিভো অনুমোদিত আউটলেট স্টোরগুলোতে পাওয়া যাচ্ছে।

বিজ্ঞাপন

‎সারাবাংলা/এনএল/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর