Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উপজেলা ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ব্র্যাক এডুকেশন

সারাবাংলা ডেস্ক
৩ আগস্ট ২০২৬ ০৮:২৭

ঢাকা: এডুকেশন প্রোগ্রামে উপজেলা ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ব্র্যাক। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন ৫ আগস্ট পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

বিভাগ: ব্র্যাক এডুকেশন প্রোগ্রাম

পদের নাম: উপজেলা ম্যানেজার

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক (প্রজেক্ট)

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা:

আর্লি চাইল্ডহুড এডুকেশন, প্যাডাগোজি ও চাইল্ড ডেভেলপমেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে।

কমিউনিটি ডেভেলপমেন্ট ও স্টেকহোল্ডার এনগেজমেন্টের অভিজ্ঞতা থাকতে হবে।

উৎকৃষ্ট তদারকি, টিম ম্যানেজমেন্ট, যোগাযোগ ও প্রবলেম সলভিং দক্ষতা থাকতে হবে।

বিজ্ঞাপন

অভিজ্ঞতা: ৩-৪ বছর

দায়িত্বসমূহ:

প্রোগ্রাম অর্গানাইজারদের কাজের তদারকি ও নির্দেশনা প্রদান নিশ্চিত করা।

রিসোর্স সেন্টার/ব্র্যাক স্কুলের কার্যক্রম, ভর্তি ও উপস্থিতি নিবিড়ভাবে মনিটর করা।

শিক্ষক ও কেয়ারগিভারদের মেন্টরিং এবং মানসম্মত শিক্ষাদান নিশ্চিত করা।

প্রোগ্রাম অর্গানাইজারদের জমা দেওয়া রিপোর্ট ও ডকুমেন্টেশন পর্যালোচনা করা।

কমিউনিটি, অভিভাবক, সরকারি কর্তৃপক্ষ ও এনজিওদের সাথে যোগাযোগ রক্ষা করা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: নির্ধারিত নয়

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বীমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে আগ্রহী প্রার্থীরা এই ঠিকানায় ক্লিক করে আবেদন করতে ও বিস্তারিত জানতে পারবেন;

আবেদনের সময়সীমা: ৫ আগস্ট ২০২৬ পর্যন্ত।

 

সারাবাংলা/এনএল/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর