Thursday 18 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রপতির কার্যালয়ে চাকরি’র সুযোগ

সারাবাংলা ডেস্ক
১৮ জুন ২০২৬ ১০:২৪

রাষ্ট্রপতির কার্যালয়।

ঢাকা: ১৬ ও ২০তম গ্রেডে ২ পদে রাষ্ট্রপতির কার্যালয়ের অধীন জন বিভাগ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানের নাম: রাষ্ট্রপতির কার্যালয় (জন বিভাগ);

১. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ৫টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা:

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;
*ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা থাকতে হবে;

২. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ১৪টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

বিজ্ঞাপন

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ জুন ২০২৬ তারিখে);

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে পারবেন;

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ১১২ টাকা, ২ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব পদে অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মধ্যে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৩০ জুলাই ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত।

 

সারাবাংলা/এনএল/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর