Thursday 04 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে চাকরির সুযোগ

সারাবাংলা ডেস্ক
৪ জুন ২০২৬ ১০:৫০

ঢাকা: ১১তম গ্রেডে ‘উপ পরিদর্শক’ পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ৩০ জুন বিকেল ৫টা পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর;

পদের নাম: উপ পরিদর্শক;

পদসংখ্যা: ৩২টি;

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ (গ্রেড-১১);

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

প্রার্থীর বয়স: ১৮-২৭ বছর (১ জুলাই ২০২৬ তারিখে);

আবেদনের যোগ্যতা:

*দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*পুরুষ প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারী প্রার্থীর উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে;
*নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি;
*পুরুষ প্রার্থীর ওজন ৫৩ কেজি ও নারীর ৪৬ কেজি হতে হবে;

বিজ্ঞাপন

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১৬৮ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৩০ জুন ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।

 

 

সারাবাংলা/এনএল/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর