ঢাকা: ১৩ থেকে ২০তম গ্রেডে ৬ পদে ১২২ কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুষ্টিয়া কর কমিশনারের কার্যালয়। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: কুষ্টিয়া কর কমিশনারের কার্যালয়;
১. পদের নাম: কম্পিউটার অপারেটর;
পদসংখা: ১টি;
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
আবেদনের যোগ্যতা:
*বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে;
২. পদের নাম: প্রধান সহকারী;
পদসংখ্যা: ২২টি;
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
আবেদনের যোগ্যতা:
*যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*কম্পিউটারে মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে;
৩. পদের নাম: উচ্চমান সহকারী;
পদসংখ্যা: ২২টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা:
*অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*কম্পিউটারে মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে;
৪. পদের নাম: সাটঁমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ২৩টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা:
*অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*সাটঁলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে;
*কম্পিউটারে মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে;
৫. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ২৭টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা:
*অন্যুন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*কম্পিউটারে মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে;
৬. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ২৭টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);
প্রার্থীর ধরন:নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
কর্মস্থল: কুষ্টিয়া;
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (৭ মে ২০২৬ তারিখে);
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা
https://taxkus.teletalk.com.bd/
এবং https://taxeszonekushtia.gov.bd/job-circular/
এখানে ক্লিক করে কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে পারবেন;
আবেদন ফি:
টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব গ্রেডে অনগ্রসর নাগরিকদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩ জুন ২০২৬;