ঢাকা: এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাসে ‘সৈনিক’ পদে শুধু পুরুষ প্রার্থী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী;
পদের নাম: সৈনিক;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি বিধি মোতাবেক প্রাপ্য হবেন;
প্রার্থীর বয়স: ১৭-২৫ বছর (১ জুলাই ২০২৬ তারিখে);
আবেদনের যোগ্যতা:
সাধারণ ট্রেড: এসএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ন্যূনতম ২.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে;
করণিক ট্রেড: এসএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ন্যূনতম ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে;
উচ্চতা: ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি)। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি);
বৈবাহিক অবস্থা: অবিবাহিত (বিবাহিত/বিপত্নীক/ডিভোর্সি এই সংক্রান্ত কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে);
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ মে ২০২৬ পর্যন্ত।