Monday 20 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিনিয়র এক্সিকিউটিভ নিচ্ছে রূপায়ণ গ্রুপ

সারাবাংলা ডেস্ক
২০ এপ্রিল ২০২৬ ১৩:০৪

ছবি: সংগৃহীত।

ঢাকা: সেলস বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে ১০ কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রূপায়ণ গ্রুপ। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: রূপায়ণ গ্রুপ;

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার;

বিভাগ: সেলস;

পদসংখ্যা: ১০টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ৩২,০০০-৬০,০০০ টাকা;

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট, টিএ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, উৎসব বোনাস বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

বিজ্ঞাপন

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: উত্তরা ১২ নম্বর সেক্টর, ঢাকা;

কর্মক্ষেত্র: অফিসে;

আবেদনের যোগ্যতা:

*মার্কেটিংয়ে এমবিএ অথবা বিবিএ ডিগ্রি থাকতে হবে;
*রিয়েল এস্টেট প্রতিষ্ঠানে কাজের দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৩ মে ২০২৬ পর্যন্ত।

 

সারাবাংলা/এনএল/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর