ঢাকা: ৯ থেকে ২০তম গ্রেডে ১১ পদে ১৭ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ;
পদের নাম: ১১টি ভিন্ন পদ (এখানে ক্লিক করে দেখুন);
পদসংখ্যা: ১৭টি;
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি বিধি মোতাবেক প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (২ এপ্রিল ২০২৬ তারিখ);
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে পারবেন;
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১-৩ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৪-৯ নম্বর পদের জন্য ১১২ টাকা, ১০-১১ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।