ঢাকা: ‘ইঞ্জিনিয়ার মেকানিক্যাল’ পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিএসআরএম গ্রুপ অব কোম্পানি। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বিএসআরএম গ্রুপ অব কোম্পানি;
পদের নাম: ইঞ্জিনিয়ার মেকানিক্যাল;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;
কর্মস্থল: মিরসরাই, চট্টগ্রাম;
কর্মক্ষেত্র: অফিসে;
আবেদনের যোগ্যতা:
*মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে;
*যান্ত্রিক ত্রুটি ও রক্ষণাবেক্ষণে দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত।