Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে ২৪ জনের চাকরির সুযোগ

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ২১:৪৯

ঢাকা: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি পাঁচটি পদে ২৪ জনকে বিভিন্ন গ্রেডে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

সোমবার (৯ মার্চ) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ৩০ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বিভাগ: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
পদসংখ্যা: ০৫টি
লোকবল নিয়োগ: ২৪ জন

পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০২টি
বেতন: ১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি

বিজ্ঞাপন

পদের নাম: ক্যাশিয়ার
পদসংখ্যা:০১টি
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা ((গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি

পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর
পদসংখ্যা: ০২টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০৫টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১৪টি
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বয়সসীমা

১ জানুয়ারি ২০২৬ তারিখে ১৮-৩২ বছর হতে হবে। ৪নং পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন ফি

১ থেকে ৪ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ ১২ টাকাসহ ১১২ টাকা এবং ৫ নং পদের জন্য সার্ভিস চার্জ ৬ টাকাসহ ৫৬ টাকা জমা দিতে হবে।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর