ঢাকা: লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ ট্রেইনার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও)। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: ট্রেইনার
বিভাগ: লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: প্রশিক্ষণ, শিক্ষাদান অথবা মাঠ পর্যায়ে প্রকল্প সমন্বয়ে দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং পলিসি অনুসারে আরো অন্যান্য সুবিধা।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ঠিকানায় আবেদন করতে ও বিস্তারিত জানতে পারবেন;
আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।