Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

পডকাস্টে আলমগীর

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০৯

চিত্রনায়ক আলমগীর

চলচ্চিত্রে আজীবন সম্মাননাপ্রাপ্ত চিত্রনায়ক আলমগীর অনেক দিন ধরে অভিনয় করছেন না। রুপালি পর্দার চিরসবুজ এই নায়ক প্রথমবারের মতো একটি পডকাস্ট শো’তে আসছেন। ‘আমি আলমগীর’ শীর্ষক এই শো’তে নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে নানা কথা বলবেন দর্শকদের উদ্দেশ্যে। তবে চমকপ্রদ খবর হচ্ছে, প্রথমেই আলমগীর তার উল্লেখযোগ্য সিনেমার পরিচালকদের নিয়ে স্মৃতিচারণ করবেন।

এ প্রসঙ্গে আলমগীর বলেন, ‘আমি আপনাদের আলমগীর হতে পেরেছি আমার সিনেমার পরিচালকদের জন্য। তাদের বলা হয় ক্যাপ্টেন অফ দ্য শিপ। তাই প্রথমে আমি ক্যাপ্টেনদের সম্মান জানাতে চাই।

রোববার (২ ফেব্রুয়ারি) রাত আটটায় Eyes On ফেসবুক পেজ ও Eyes On Studio ইউটিউব চ্যানেলে শো’টির টিজার উন্মুক্ত হবে বলে জানা গেছে। ৯ ফেব্রুয়ারি (রোববার) থেকে রাত আটটায় প্রচার শুরু হবে তার প্রথম পডকাস্ট ‘আমি আলমগীর’।

বিজ্ঞাপন
সারাবাংলা/এজেডএস
বিজ্ঞাপন

আরো