Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

আইসিইউতে সাইফ আলী খান

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৫ ১৬:৩৭ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৬:৪২

দুষ্কৃতীকারীর ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় সাইফ আলি খানকে। অভিনেতার হাতে, ঘাড়ে ও শিরদাঁড়ায় গভীর ছুরিকাঘাত ছিল। সাইফের চিকিৎসক জানান, আঘাত বেশ গুরুতর ছিল। অস্ত্রোপচার হয়ে গিয়েছে। আইসিইউ-তে রাখা হয়েছে সাইফকে।

বিশেষ করে শিরদাঁড়ার আঘাত বেশ গুরুতর বলে জানা যাচ্ছে। ছয়বার ছুরিকাঘাত করেছে দুষ্কৃতীকারী। লীলাবতী হাসপাতালের চিকিৎসক নিতিন দাঙ্গে বলেছেন, “শিরদাঁড়ায় গুরুতর চোট রয়েছে সাইফের। শিরদাঁড়ায় গেঁথে ছিল ছুরি। অস্ত্রোপচারের মাধ্যমে সেই ছুরি বার করা হয়েছে। ছুরি আটকে থাকার ফলে শিরদাঁড়া থেকে সেরিব্রোস্পাইনাল তরল নির্গত হচ্ছিল।”

বিজ্ঞাপন

চিকিৎসক আরও বলেছেন, “ঘাড় ও হাতের চোটও যথেষ্ট গুরুতর ছিল। প্লাস্টিক সার্জারি করা হয়েছে সেই আঘাতে। সাইফকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। তিনি এখন বিপন্মুক্ত ঠিকই। কিন্তু প্রতি মুহূর্তে তার শারীরিক অবস্থার দিকে নজর রাখা হচ্ছে।”

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরের কিছু পরে সাইফের সহযোগী দলের সদস্যদের তরফে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়, “সাইফ আলি খানের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং এখন তিনি বিপন্মুক্ত। এই মুহূর্তে তিনি ধীরে ধীরে সেরে উঠছেন, চিকিৎসকেরা সব সময় নজর রাখছেন। পরিবারের সমস্ত সদস্য নিরাপদে রয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।”

ইতোমধ্যেই এই ঘটনায় মুম্বাই পুলিশ সাইফ-করিনার বাড়ির কয়েক জন পরিচারককে আটক করেছে। মূলত, বাড়ির মেঝে পরিচর্যা করেন তারা।

বান্দ্রার এক বিলাসবহুল বহুতলের ১২ তলায় থাকেন সাইফ। সেখানেই বুধবার রাতে হামলা চালায় দুষ্কৃতীরা। কী ভাবে নিরাপত্তার বেড়াজাল টপকে বাড়ির ভিতর দুষ্কৃতীরা ঢুকে প়ড়ল তা নিয়ে জিজ্ঞাসাবাদ করছে মুম্বাই পুলিশ।

এর আগে আরও তিন জনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশ। তাদের মধ্যে ছিলেন বাড়ির এক পরিচারক, লিফটম্যান ও একজন নিরাপত্তারক্ষী। ১৫ জনের একটি দল গঠন করে এই ঘটনার তদন্ত করছেন মুম্বাই পুলিশ।

সারাবাংলা/এজেডএস
বিজ্ঞাপন

আরো